বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সবজিতে মাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি কীটনাশক *** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

এবার ইমেইলও লিখে দেবে এআই

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

জিমেইলে বিষয় বললেই পুরো ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে লিখে দেবে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি)। গুগল 'হেল্প মি রাইট' নামে নতুন টুল যুক্ত করেছে জিমেইলে। এর মাধ্যমে আইওএস ও অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন। খবর সিনেটের

গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড এবং আইফোনে জিমেইলে বার্তা লেখার সময় কম্পোজ বাটনে ট্যাপ করার পর নিচে ‘হেল্প মি রাইট’ অপশন পাওয়া যাবে। অপশনটিতে ক্লিক করে বিষয় লিখলেই সে অনুযায়ী খসড়া ই-মেইল লিখে দেবে জিমেইল। অর্থাৎ বিষয় হিসেবে ‘চাকরি’ বা ‘ছুটি’র আবেদন লিখলে ব্যবহারকারীদের আগের আদান-প্রদান করা ই-মেইল বার্তার তথ্য পর্যালোচনা করে খসড়া ই-মেইল লিখে দেবে জিমেইলের এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।

স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল লিখে দিলেও সেগুলো সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে ই-মেইলে তথ্য ভুল বা বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই।

আরো পড়ুন: ২৫০০ বাংলাদেশি চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য ফাঁস!

উল্লেখ্য, বর্তমানে জিমেইল ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় উত্তর এবং ই-মেইল লেখার সুপারিশ পেয়ে থাকেন।

এম এইচ ডি/

প্রযুক্তি জিমেইল এআই গুগল ইমেইল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250