শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন?

ঐশ্বরিয়ার দুঃসময়ে পাশে দাঁড়ালেন প্রাক্তন প্রেমিক!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঐশ্বরিয়া-অভিষেককে নিয়ে গণমাধ্যম থেকে নেটদুনিয়া, সব জায়গাতেই জল্পনা-কল্পনা চলছে। অনেকেই মন্তব্য করছেন শিগগিরই হয়তো আলাদা হতে যাচ্ছেন তারা!

জানা গেছে, সংসার জীবনের শুরু থেকেই শাশুড়ি জয়া বচ্চনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বনিবনা হচ্ছিল না ঐশ্বরিয়ার। পাশাপাশি অভিষেকও এড়িয়ে চলছেন সাবেক এই বিশ্বসুন্দরীকে। এদিকে ঐশ্বরিয়ার এমন দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন তার প্রাক্তন প্রেমিক সালমান খান।

সম্প্রতি পোশাকশিল্পী মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতে গিয়েছিলেন ঐশ্বরিয়া। সঙ্গে ছিলেন না অভিষেক ও তাদের মেয়ে আরাধ্য। তবে সেখানে স্বামীকে পাশে না পেলেও প্রাক্তন প্রেমিক সালমান খানকে পেয়েছিলেন! আর এতেই ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন যেন ডালপালা মেলেছে।

আরো পড়ুন : 'আন্টি' বলতেই চটলেন এই অভিনেত্রী

দীর্ঘদিন পর এক সময়ের আলোচিত প্রেমিক জুটিকে একসঙ্গে দেখে নড়েচড়ে বসেছে নেটিজেনরা। অনেকেই সাবেক প্রেমিকার দুঃসময়ে পাশে দাঁড়ানোয় প্রশংসা করছেন সালমানের। আবার অনেকেই খুঁজছেন ভিন্ন কিছু।

উল্লেখ্য, নব্বইয়ের দশকের শেষের দিকে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় কাজ করার সময় সম্পর্ক তৈরি হয় সালমান-ঐশ্বরিয়ার। তবে সেই সম্পর্ক খুব বেশিদিন টেকেনি। চার বছরের মাথায় ভেঙে যায় তাদের প্রেমের সম্পর্ক।

সূত্র : আনন্দবাজার

এস/ আই. কে. জে/

ঐশ্বরিয়া প্রাক্তন প্রেমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250