শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

কবিতা : আপনি আমার বন্ধু হবেন —সিফাত রাখী

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

আপনি আমার বন্ধু হবেন

—সিফাত রাখী 

আপনি আমার বন্ধু  হবেন

সেই রকম এক নিখাদ বন্ধু 

যার সাথে সব দুঃখ কাহন ভাগ করা যায়।

আমি সেই কবে থেকে

 নীরবে নিভৃতে একজন নিখাদ বন্ধুকেই খুঁজছি। 


যার সমস্ততায় ডুবে থাকবো আমি

যার কলমের আঁচড় কিংবা রংপেন্সিলের ছোঁয়া

নয়তো তার দু ঠোঁট ভর্তি সিগারেটের ধোঁয়া

খুঁজতে থাকবে আমার ভেতর বাহির 

আপনি হবেন আমার সেইরকম বন্ধু। 


যার সমস্ত না বলা কথাগুলো

 বুঝে যাব চোখের ভাষায়। 

যার সমস্ত পূর্ণতা শুধু আমাকেই ঘিরে

আর ঘুরপাক খায় আমাকে কেন্দ্র করে 

 আপনি কি হবেন আমার সেই রকম বন্ধু?


যার পকেটে টাকা না থাকলে

বলবো আজ আমার খিদে নেই

চলুন আজ খালি পায়ে হাঁটি পদ্মার পাড়ে 

বলবো কফি হাউজ আমার ভালো লাগে না

পদ্মার চরের খোলা আকাশ, ওটায় বরং ভালো।

আপনি কি হবেন আমার সেই রকম বন্ধু। 


একসাথে একই মঞ্চে আবৃত্তি করবো 

নন্দিনী আর শুভঙ্করের পাঠ কিংবা অমিত লাবণ্য

যত শত গল্প হবে জমা খুচরো পয়সার মতো

আমি হবো যার মাটির ব্যাংক

আমার কাছে আসলে যার বাঁধ ভাঙে সবটা

আমার সব কথা, যার কাছে এলেই হয়ে যাবে কবিতা।

আপনি কি হবেন আমার সেই রকম বন্ধু। 


আজকাল বড্ডবেশী একা মনে হয় নিজেকে

কতদিন বন্ধুত্বের অমন বন্ধনে অবগাহন করি না।

ডুব সাঁতার দিয়ে আনন্দে ভাসি না,

আপনি কি হবেন আমার

অগোছালো জীবনে একজন নিখাদ বন্ধু। 

শান্তির আশ্রয় আর মান অভিমানের একমাত্র সঙ্গী। 

আপনি কি হবেন আমার সেই রকম বন্ধু।

আরো পড়ুন : কবিতা: কষ্টহীন —শরীফ আজহার

এস/ আই.কে.জে/

কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250