শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৫

#

প্রেস সচিব শফিকুল আলম আজ শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন করেন। ছবি: পিআইডি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘কোনো শক্তি তা প্রতিহত করতে পারবে না।’

একই সঙ্গে দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আগামীকাল রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন। অন্যদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা বিচার বিভাগীয় তদন্ত হবে বলেও জানিয়েছেন প্রেস সচিব।

আজ শনিবার (৩০শে আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রেস সচিব। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিশেষ বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন হয়।

নির্বাচন আগামী বছরের ১৫ই ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো শক্তি এটা প্রতিহত করতে পারবে না। কোনো ধরনের ষড়যন্ত্র এটাকে থামাতে পারবে না। নির্বাচন হওয়ার মতো যথেষ্ট সহায়ক পরিবেশ আছে।’

রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন। সেখানে দেশের বিদ্যমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা হবে। প্রেস সচিব বলেন, বিকেল ৩টায় বিএনপি, সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলেছেন বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা সমবেদনা জানিয়েছেন। আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দিয়েছেন। নুরের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্যান্য যারা আহত হয়েছেন, তারা যেন বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা পান সেই ব্যবস্থা নেবেন। চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরেও পাঠানোর কথা জানিয়েছেন।’

নুরুল হকের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে শফিকুল আলম বলেন, ‘হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে এ তদন্ত হবে। কমিটির আকার ও কাঠামো পরে জানানো হবে।’

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাসকে সরকারের দুর্বলতা বলা হচ্ছে— এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘এটা সরকারের দুর্বলতা না। আইন উপদেষ্টা আসিফ নজরুল অনেক বছর ধরে শিক্ষার্থীদের পাশে ছিলেন। তিনি নুরের সঙ্গে বছরের বছর রাস্তায় আন্দোলন করেছেন। ব্যক্তিগতভাবে উনি তা (নিন্দা জানানো) বলতেই পারেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে আইন উপদেষ্টা ভোকাল ছিলেন। সে সময় নুরুল হক নুর ছিলেন ওনার সহযোদ্ধা। শিক্ষার্থীদের যেকোনো আন্দোলনে আসিফ নজরুলের সবসময় উপস্থিতি ছিল। এ কারণে ঘটনা শুনেই নুরের চিকিৎসার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে গেছেন তিনি।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250