বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ *** ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি দল’ *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি *** আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ *** গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ আর্টিকেল নাইনটিনের *** ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে’ *** ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনাসহ অন্য নেতাদের

কবিতা: কৃষক ভাই -আহাদ উল্লাহ

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কৃষক ভাই

 ——আহাদ উল্লাহ

ঐ দেখ ভাই, জমির মাঝে 

কৃষক ব্যস্ত কাজে।

মানবকূলের আহার মিলে

তাঁরি শ্রমের ফলে। 


রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে 

শ্রম দিয়ে যায় সারা।

শ্রমের ফসল ফলেই যখন 

দাম কমিয়ে দে কারা?


বুক ভরা তাঁর আশাও জাগে

বাম্পার ফলন দেখে। 

এবার হয়তো অবসান হবেই

দুঃখ জীবন থেকে। 


লালিত স্বপ্ন পূরণ করবেই

কহে বাড়িতে এসে। 

এমন খুশির খবর শোনে 

নিলয়ের বধূও হাসে।


ছেলে-মেয়ে বিদ্যালয় যাবে 

হবে অনেক বড়ো। 

মানব সেবায় বিলিয়ে দিবে

প্রভুর হুকুম মতো। 


আশায় তাঁহার ভাসায় থাকে 

হয়না পূরণ কভু!

সোনার ফসলে আনন্দ বহে

ব্যবসায়ীদের প্রভু।


দেশ ছাড়িয়ে বিদেশেও যায় 

সোনার ফসল গুলো। 

তখন কেবল ধন বেড়ে যায় 

ধনওয়ালাদের শুধু। 


দেখ না ভাই খোঁজ নিয়ে তাঁর 

কৃষক ভাইয়ের বাড়ি। 

কত অসহায় দিন কেটে যায়

অভাবের কানাকড়ি। 


বেশিও চায় না কমও চায় না 

তবে ন্যায্য ফসলের দাম।

যেই কড়িতেই শুকাবে শরীর 

কৃষক তাঁহার ঘাম।

আরো পড়ুন: কবিতা: দর্পণ- আহাদ উল্লাহ

আহাদ উল্লাহ কৃষক ভাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250