শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

কবি আসাদ চৌধুরী আদর্শ রেখে গেছেন : আরেফিন সিদ্দিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি-সুখবর

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক বলেছেন, কবি আসাদ চৌধুরী আদর্শ রেখে গেছেন। আমাদেরকে তার আদর্শ অনুসরণ ও অনুকরণ করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে কাজ করাই হচ্ছে কবি আসাদ চৌধুরীর আদর্শ। নতুন প্রজন্মকে এই আদর্শে গড়ে তুলতে হবে।

বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে ১৫ অক্টোবর বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। তিনি বলেন, কবি আসাদ চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন নান্দনিক ও সৃজনশীল মানুষ ছিলেন। 

আরো পড়ুন: সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি

তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আজীবন কাজ করেছেন। তিনি নির্লোভ, নিরহংকার, দেশপ্রেমিক ও মানবিক মানুষ ছিলেন। কবিতা, প্রবন্ধ, ইতিহাস বিষয়ক গ্রন্থ লিখে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি আজীবন মানবতার কল্যাণে ও বাংলা সাহিত্যের উন্নয়নে কাজ করেছেন।

তার রচনাবলী নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তিনি আরো বলেন, দেশীয় নান্দনিক সংস্কৃতির বিকাশ ও প্রসারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক অবক্ষয়রোধে কবি আসাদ চৌধুরীর রচনাবলির পাঠ অভ্যাস বাড়াতে হবে।

বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় কবি আসাদ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি নাহিদ রোকসানা, কবি আসাদ কাজল, কবি মাসুদ আহমেদ, স্বপন কুমার সাহা, কবি এম আর মঞ্জু, কবি নাহিদ লিজা, আ.স.ম মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা পাঠ করা হয়।

এসি/ আই. কে. জে/


কবি আসাদ চৌধুরী আ.আ.ম.স আরেফিন সিদ্দিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250