বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কি কারণে হঠাৎ মঞ্চে উঠে এ আর রহমানের শো বন্ধ করল পুলিশ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

এপ্রিলের শেষ দিনে রোববার ভারতীয় সংগীত তারকা এ আর রহমানের কনসার্ট ছিল পুণেতে। ওই দিন রাত ১০টায় স্টেজে ওঠেন তিনি। সবে ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ গানটি ধরেছেন। এমন সময় হঠাৎ গান বন্ধ করে দেওয়া হয় অস্কারজয়ী এই সুরকারের।

কিছু বুঝে ওঠার আগেই মঞ্চে উপস্থিত শিল্পীদের বাদ্যযন্ত্র বন্ধের নির্দেশ দেন পুণের এক পুলিশ কর্মকর্তা। মাঝপথে থামিয়ে দেওয়ায় তড়িঘড়ি করে মঞ্চ ছাড়েন এ আর রহমান। ততক্ষণে চিৎকার শুরু করেন বহু দর্শক।

সূত্রের খবর, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও চলতে থাকে অনুষ্ঠান। সে কারণেই নাকি কনসার্টে পুলিশি হস্তক্ষেপ। এ আর রহমানের এই শোয়ের জন্য রাত ১০টা পর্যন্ত সময় নির্দিষ্ট ছিল। তবে ঘড়ির কাঁটা যে রাত ১০টা পেরিয়ে গেছে তা খেয়াল করেননি শিল্পী। রাত ১০টা ১৫ মিনিট নাগাদ শেষ গানটি ধরেছিলেন তিনি। তাই মঞ্চে উঠে সরাসরি গান বন্ধ করে দেয় পুলিশ। পুণের রাজা বাহাদুর মিল এলাকায় আয়োজিত এ কনসার্টে হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: এবার আফ্রিকার গায়কের কন্ঠে চঞ্চলের ‘সাদা সাদা কালা কালা’

এ প্রসঙ্গে পুণে পুলিশের ডিসিপি (জোন ২) এস পাতিল বলেন, এ আর রহমান শেষ গানটি গাইছিলেন। উনি খেয়াল করেননি সময় ১০টা পেরিয়ে গেছে। তাই অনুষ্ঠানস্থলে আমাদের যে পুলিশ কর্মকর্তা ছিলেন, বাধ্য হয়ে স্টেজে উঠে তাকে সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা মনে করিয়ে দেন। তখন অবশ্য শিল্পী গান বন্ধ করে দেন।

তবে গান এভাবে মাঝপথে বন্ধ করে দেওয়ার ঘটনা মেনে নিতে পারেননি অনেকে। নিন্দার ঝড় ওঠে নেটপাড়ায়। এমন এক বিশ্ববন্দিত শিল্পীর সঙ্গে কেন আরও একটু সংবেদনশীল আচরণ করা হলো না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এসি/আইকেজে 

এ আর রহমান পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250