শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কেন বয়সে ছোট যোগীর পা ছুঁয়ে প্রণাম করলেন রজনীকান্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী ছবির দুনিয়ায় তিনি সব থেকে বড় তারকা। দর্শক তাঁকে ডাকেন ‘থালাইভা’ সম্বোধনে। দেবতার মতো তাঁর পুজো করেন দক্ষিণের দর্শকরা। তিনি রজনীকান্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘জেলর’। গড়ে দিনে একশো কোটি টাকা লাভ করেছে এই ছবি। সর্বভারতীয় মেগাতারকা তিনি। তাঁর জনপ্রিয়তার বিস্তার বিশ্ব জুড়ে।

সম্প্রতি আধ্যাত্মিক সফরে পাহাড়ে গিয়েছিলেন অভিনেতা। ফিরেও এসেছেন ইতিমধ্যেই। তার পরই রজনীকান্তকে দেখা গেল উত্তরপ্রদেশে। তা-ও আবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে। সেখানেই যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় থালাইভাকে। তাতেই বেজায় ক্ষুব্ধ অভিনেতার অনুরাগীরা। খানিকটা অসম্মানের চোখেই দেখছেন তাঁরা অভিনেতার এই আচরণকে।

বছর ৭২-এর অভিনেতা নাকি পা ছুঁয়ে প্রণাম করলেন ৫২ বছরের যোগী আদিত্যনাথকে! ব্যাপারটা ভাল চোখে নেননি তাঁর দক্ষিণের অনুরাগীরা। সম্প্রতি উত্তরপ্রদেশে ‘জেলর’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। সেই উপলক্ষেই সস্ত্রীক সে রাজ্যে পা রাখেন অভিনেতা।

এই সফরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে গিয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন রজনীকান্ত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান অভিনেতাকে। তবে মহাতারকার এমন সৌজন্য প্রকাশেই চটেছেন তাঁর অনুরাগীরা।

আরো পড়ুন: ৩২ বছর পর পর্দা ভাগ করবেন অমিতাভ-রজনীকান্ত জুটি

কেন এক জন এত বড় অভিনেতা পা ছুঁয়ে প্রণাম করবেন তাঁর থেকে প্রায় বছর কুড়ির ছোট রাজনীতিককে? সমাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখেছেন, ‘‘আত্মসম্মানটা কি তামিলনাড়ুতে রেখে এসেছেন?’’ কেউ কেউ তো আবার বিশ্বাসই করতে পারছেন না, এমন কোনও ঘটনা ঘটেছে! তাঁদের বক্তব্য, ‘‘উনি কি সত্যি যোগীর পাঁ ছুঁয়েছেন!’’

কেউ কেউ আবার অভিনেতার এই আচরণের ব্যাখ্যা খুঁজেছেন। তাঁদের যুক্তি, রজনীকান্ত অত্যন্ত ধার্মিক মানুষ। যোগীর সন্ত পরিচয়ের কারণে এ ভাবে তাঁকে সম্মান জানিয়েছেন! যদিও গোটাটাই জল্পনা। অভিনেতার এমন আচরণের নেপথ্য কারণ জানা রয়েছে কেবল তাঁরই।

এসি/ আই.কে.জে/


রজনীকান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250