শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

কোন প্রশ্নের উত্তরে মিস ইউনিভার্স হলেন শেনিস পালাসিওস?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মিস ইউনিভার্সের ৭২তম আসরের মুকুট জিতে নিলেন মিস নিকারাগুয়া শেনিস পালাসিওস। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস থাইল্যান্ড আন্টোনিয়া পোরসিল্ড ও মিস অস্ট্রেলিয়া মোরায়া উইলসন।

মিস ইউনিভার্সের ফাইনালে প্রতিযোগীদের কাছে শেষ প্রশ্ন ছিল- "আপনি যদি এক বছর অন্য কোনো নারীর জীবনযাপন করতে পারতেন, তাহলে কাকে বেছে নিতেন এবং কেন?"

এই প্রশ্নের উত্তরে মিস অস্ট্রেলিয়া মোরায়া উইলসন বলেছেন নিজের মায়ের কথা। মিস থাইল্যান্ড আন্টোনিয়া পোরসিল্ড বেছে নেন নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে। তার সংগ্রাম ও অর্জন কিভাবে এই সুন্দরীকে অনুপ্রাণিত করেছে তাও বলেন তিনি। তবে, সবচেয়ে অপ্রত্যাশিত ও অনন্য ছিল মিস নিকারাগুয়ার উত্তর। 

আরো পড়ুন : আ.লীগের প্রার্থী হতে চান অপু বিশ্বাস

তিনি বলেন, নারী অধিকার কর্মী ও নারীবাদের প্রবক্তা মেরি ওলস্টোনক্রাফটের কথা।

নিকারাগুয়ার হয়ে প্রথম মিস ইউনিভার্স জয়ী শেনিস পালাসিওস চিনান্দেগায় ১৯৯৫ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন গণযোগাযোগ নিয়ে, সমাজসেবা ও মানবাধিকার নিয়ে দারুণ আগ্রহ আছে তার। তাছাড়া ভলিবল খেলতে ভালোবাসেন শেনিস। বুদ্ধিমত্তা ও প্রতিভাই তার মিস ইউনিভার্স জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

এই মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন মিস ইউনিভার্স ২০২৩।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও মারকা.কম

এস/ আই.কে.জে/


মিস ইউনিভার্স শেনিস পালাসিওস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250