সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

কোয়েলের শেয়ার করা ভিডিও দেখে ছেলেকে খুঁজে পেল পরিবার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

এ যেন 'গল্প হলেও সত্যি'! কুম্ভের মেলায় হারালো ভাই--এ প্রবাদ বাঙালির মুখে মুখে। কিন্তু ভাইফোঁটায় রক্তের সম্পর্কহীন দিদির ভিডিও যে ফিরিয়ে দেবে ঘরের ছেলেকে এ ধারণাই করতে পারেনি সুজয়ের পরিবার। 

মঙ্গলবার এক অলাভজনক সংস্থায় বিশেষভাবে সক্ষম কয়েকজনকে ফোঁটা দিতে গিয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

‘ঈশ্বর’ সংস্থারটির আমন্ত্রণে বিশেষভাবে সক্ষম সদস্য যাদের স্মৃতি হারিয়েছে, নয়তো শারীরিকভাবে সুস্থ নন কিংবা বাড়ির ঠিকানা মনে নেই। সেই অনুষ্ঠানের একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন কোয়েল। সেদিন যে এমন ঘটনা ঘটবে, কেউ কল্পনাই করেননি। তার পোস্ট করা ভিডিও থেকেই হারানো পরিবারকে খুঁজে পেয়েছেন সুজয়। নায়িকা নিজেও ভাবতে পারেননি এমনটা হতে পারে।

আরো পড়ুন: রাশমিকার আপত্তিকর ভিডিও নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদে যা জানা গেল

ভারতীয় সংবাদ মাধ্যমকে কোয়েল বলেন, আমি ম্যাজিকে বিশ্বাস করি। মনে করি সবটাই ভাগ্যে লেখা থাকে। ঈশ্বর না চাইলে জীবনে কোনওটাই হয় না। আমি তো এখানে নিমিত্ত মাত্র।

মনে হয়, আমি ফোঁটা দিতে না গেলেও বা ভিডিও না করলেও এই সময় কোনও না কোনওভাবে হারানো পরিবারকে খুঁজে পেত সুজয়। কিছু বলার নেই। অবশ্যই খুব ভাল লাগছে। সত্যিই একটা অদ্ভুত অনুভূতি।

এদিকে এক ভক্তের উদ্যোগেই এই সংস্থায় ভাইফোঁটার আয়োজন হয়েছিল। সবার সঙ্গে এই বিশেষ দিনটা কাটাতে পেরে খুশি নায়িকা। 

তিনি লিখেন, আমার ভাইফোঁটার ভিডিও দেখে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছে তার মুর্শিদাবাদের পরিবার। শুভ দিনে এর থেকে ভাল উপহার আর কিছু হতে পারে না।

এসি/ আই. কে. জে/


কোয়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250