মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

খালেদা জিয়ার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

পরিবারের আবেদন আইন মন্ত্রণালয়ে নাকচের পরে এবার খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন।

মির্জা ফখরুল বলেন, আইনমন্ত্রী আনিসুল হক ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার দোহাই দিয়ে বলছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। অথচ সিনিয়র আইনজীবীরা বলছেন, সরকার চাইলে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে কোনো আইনি বাঁধা নেই। এভাবেই এই সরকার আমাদের নেত্রীকে বিদেশের উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

এর আগে, সম্প্রতি খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। কিন্তু এতে সায় দেয়নি সরকার।

আরো পড়ুন : দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়া: ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত ও চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

গত ৯ আগস্ট থেকে জধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। এর মধ্যে কয়েকদফায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল।

এসকে/ 

বিএনপি খালেদা জিয়া বিদেশ আইন মন্ত্রণালয় উন্নত চিকিৎসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250