বুধবার, ২৬শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা *** মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন কেন আরও ভয়াবহ হয়ে উঠছে

গরম কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৪ পূর্বাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

 গেল কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে নাকাল রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষ। একের পর এক তাপমাত্রার রেকর্ড হচ্ছে বৈশাখের শুরু থেকেই। তীব্র এ গরম কমার যে সম্ভাবনা নেই সোমবারও (১৭ এপ্রিল), তেমনটাই বলছে আবহাওয়া অধিদফতর।

এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়া অফিসের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা শুষ্ক ও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। 

সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। রোববার (১৬ এপ্রিল) ঢাকায় তাপমাত্রা ওঠে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াসে।  

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।  

এর আগে, রোববার সন্ধ্যায় আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বজ্রসহ বৃষ্টির দেখা মিলতে পারে। 
বিজ্ঞপ্তিতে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

এম/
 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250