বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী *** বিদেশে নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবি *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কূটনৈতিক মিশনের ভূমিকা পর্যালোচনার দাবি এইচআরএফবির

পেনাল্টি মিসের পরও মেসির চেয়ে এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

১০০০ গোলের কাছাকাছি থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে এখন প্রত্যেক গোলই মূল্যবান। গতকাল রাতে তার সেই সুযোগ ছিল। কিন্তু একেবারে সহজ সুযোগ হাতছাড়া করেছেন তিনি। তাতে করে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির সঙ্গে রোনালদোর ব্যবধান বেড়েছে ঠিকই। তবে একটা দিক থেকে এগিয়ে পর্তুগিজ ফরোয়ার্ডই।

সৌদি প্রো লিগে নিওনের বিপক্ষে গত রাতে আল নাসর তারকা রোনালদোর পেনাল্টি মিসের ঘটনা ঘটেছে প্রথমার্ধের শেষভাগে। কিন্তু পর্তুগিজ ফরোয়ার্ড পোস্টের বাইরে মেরে দিয়েছেন শট। প্রতিযোগিতামূলক ক্যারিয়ারে এই নিয়ে পেনাল্টিতে ৩৭ শট মিস করেছেন রোনালদো। তাতে করে মেসির চেয়ে পর্তুগিজ ফরোয়ার্ড আরও একটু পিছিয়ে গেলেন। পেনাল্টিতে ৩৫ শট মিস করেছেন আর্জেন্টাইন তারকা।

পেনাল্টি মিসে মেসিকে ছাড়ালেও পরিসংখ্যানগত একটা দিক থেকে রোনালদোই এগিয়ে থাকছেন। মেসি তার ক্যারিয়ারে ১৫০ বার পেনাল্টি নিয়ে ১১৫ বার গোল করেছেন। স্পটকিক থেকে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের গোলে রূপান্তরের হার ৭৬.৬৭ শতাংশ। রোনালদোর পেনাল্টি থেকে গোলে রূপান্তরের হার ৮৩.২৬ শতাংশ। পর্তুগিজ ফরোয়ার্ড ২২১ বার পেনাল্টি নিয়ে গোল করেছেন ১৮৪ বার।

রোনালদো তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৮১ গোল করেছেন। গতকাল সংখ্যাটা ৯৮৩ পর্যন্ত নিয়ে যেতে পারতেন। কিন্তু পেনাল্টি থেকে গোল মিসের পাশাপাশি আরও একটা গোলের সুযোগ হাতছাড়া করেছেন তিনি। ৪৮ মিনিটে সাদিও মানের হেড থেকে বল পান রোনালদো। তখন কেবল পা ছোঁয়ালেই হয়ে যেত। কিন্তু পর্তুগিজ ফরোয়ার্ড ক্রসবারের ওপর দিয়ে বল মেরেছেন।

রোনালদো একের পর এক সুযোগ হাতছাড়া করলেও আল নাসর জয় নিয়ে মাঠ ছেড়েছে। নিওমের বিপক্ষে গোল করেন আল নাসর স্ট্রাইকার জোয়াও ফেলিক্স। ১-০ গোলের জয়ে এখন সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় তিনে রোনালদোর দল। ৯ ম্যাচে ৭ জয়, ১ ড্র ও ১ হারে ২২ পয়েন্ট এখন আল নাসরের। সবার ওপরে থাকা আল কাদসিয়ার পয়েন্ট ২৫। ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল। আল কাদসিয়া ১০ ম্যাচ খেললেও আল হিলাল খেলেছে ৯ ম্যাচ।

পর্তুগাল দলে ৩০ দিনের নিষেধাজ্ঞা পেয়েছেন রোনালদো। ২৫৫ ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ৩৫ হাজার ৩৫০ টাকা। মূলত নরওয়ের বিপক্ষে ম্যাচে পুরো ৯০ মিনিট বসে থাকার ঘটনাকে কেন্দ্র করে রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের বাকবিতণ্ডা শুরু। জাতীয় দলের ক্যাম্প ছেড়েও চলে যান রোনালদো। নভেম্বরে তারকা ফরোয়ার্ডের ফেরার আশা করছে পর্তুগাল ফুটবল ফেডারেশন (পিএফএফ)। ১৪ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগে খেলবে পর্তুগাল।

লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250