রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলা ব্যান্ড সংগীতকে যিনি অন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। আশির দশক থেকে মৃত্যুর আগে পর্যন্ত গানে গানে মুগ্ধতা ছড়িয়েছেন এই কিংবদন্তি। তার গিটারের জাদুতে মোহিত হয়েছেন শ্রোতারা।

এক কথায় বাংলা ব্যান্ড সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আইয়ুব বাচ্চু। তিনি দেশসেরা গিটারিস্টও ছিলেন। রক ব্যান্ড এলআরবির গায়ক ও গিটারবাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। 

আজ বুধবার (১৬ আগস্ট) গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন। বেঁচে থাকলে তিনি পদার্পণ করতে ৬১ বছরে। হয়ত বেঁচে থাকলে অনুরাগীদের শুভেচ্ছা আর বন্ধুদের সঙ্গে কেক কেটে দিনটি উদযাপন করতে তিনি।

আইয়ুব বাচ্চুর শৈশব কাটে চট্টগ্রামেই। কৈশোরের চঞ্চল সময় থেকেই পাশ্চাত্য রক ধাঁচের গানের প্রতি আকৃষ্ট হন। একসময় গড়ে তোলেন নিজের ব্যান্ড ‘গোল্ডেন বয়েজ’। পরে এর নাম পাল্টে রাখেন ‘আগলি বয়েজ’। বিয়েবাড়ি, জন্মদিন আর ছোটখাটো নানা অনুষ্ঠানে গান করতো তাদের এই ব্যান্ড।

তবে একসময় গিয়ে এই ব্যান্ডের সদস্যরা একেক দিকে ছড়িয়ে পড়েন। সত্তরের দশকের শেষ দিকে কাজ করেন ‘ফিলিংস’ ব্যান্ডের সাথে, যা এখন ভক্তদের কাছে ‘নগর বাউল’ নামে পরিচিত।

এরপর আশির দশকের শুরুতে আইয়ুব বাচ্চু যোগ দেন ‘সোলস’ ব্যান্ডে। এখানে ১৯৮৯ পর্যন্ত লিড গিটারিস্টের দায়িত্ব পালন করেন। এ সময় পর্যন্ত একের পর এক জনপ্রিয় অ্যালবাম উপহার দেন শ্রোতাদের।

সোলসে থাকার সময়ই আইয়ুব বাচ্চু একক কিছু অ্যালবামও বের করেন। তার প্রথম দুটি একক অ্যালবামের নাম রক্ত গোলাপ (১৯৮৬) ও ময়না (১৯৮৮)।

নব্বইয়ের দশকের শেষ দিকে তিনি ‘সোলস’ থেকে বের হয়ে ‘এলআরবি’ গঠন করেন। তবে, ‘এলআরবি’ নামের পেছনে ছোট্ট একটু ইতিহাস আছে। প্রথমে এর নাম রাখা হয়েছিল ‘ইয়েলো রিভার ব্যান্ড’। ব্যান্ড নিয়ে ভারতে ট্যুর করতে গেলে অনুষ্ঠানের উপস্থাপক তাদের ভুল করে ‘লিটল রিভার ব্যান্ড’ নামে পরিচিত করান।

আরো পড়ুন: আত্মহত্যার চেষ্টা করেছিলেন জনি লিভার, এখন সম্পত্তি ২২৭ কোটি

এই ভুল নামটিই পছন্দ হয়ে গেলে ব্যান্ডের নতুন নাম হয় ‘এলআরবি’। যদিও পরে এলআরবির অর্থ পাল্টে রাখা হয় ‘লাভ রানস ব্লাইন্ড’। মৃত্যুর আগে পর্যন্ত এই ব্যান্ডের সাথেই ছিলেন আইয়ুব বাচ্চু। গানপাগল এই মানুষটি জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত সুরের সাথেই ছিলেন।

২০১৮ সালের ১৬ অক্টোবর রংপুর জিলা স্কুলে ‘শেকড়ের সন্ধানে’ নামে এক কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর দুইদিন পর বাসা থেকে হাসপাতালে নেয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার সম্মানে জন্মস্থান চট্টগ্রামে ২০১৯ সালে ‘রুপালি গিটার’ নামে একটি ভাস্কর্য স্থাপন করা হয়।

এসি/


জন্মদিন আইয়ুব বাচ্চু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250