রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

গোপন বিয়ে নিয়ে সব খোলসা করলেন রাশমিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৬ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মানদানা। যাকে নিয়ে চর্চা হয় প্রবল। তার সৌন্দর্য অনুরাগীদের মন কেড়ে নেয়। আর সেকারণে এ নায়িকার ব্যক্তিগত জীবন তথা প্রেম-ভালোবাসা নিয়ে তারা খোঁজ রাখেন। 

সম্প্রতি বিজয় দেবেরকোন্ডা ও রাশমিকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে নেট মাধ্যমে এই জুটির একত্রে ভিডিও ভাইরাল হতেই চর্চা শুরু হয়।

এদিকে রাশমিকার একটি সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। যেখানে তাকে অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে দেখা যায়। অনুষ্ঠানটির সঞ্চালক তাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন। তখনই তিনি বিবাহিত বলে জানান। এই প্রতিক্রিয়া দর্শকদের বিস্মিত করে দেয়। অবশ্য পরে খোলাসা করে জানান যে, গোপনে জাপানি অ্যানিমে চরিত্র ‘নারুতো’কে তিনি বিয়ে করেছেন।

আরো পড়ুন: মেয়ে অনন্যার প্রেম নিয়ে মুখ খুললেন চাঙ্কি পাণ্ডে

জাপানি অ্যানিমেশন সিরিজ নারুতো ও নারুতো শিপুডেন অনেকের কাছে আবেগ। সেই তালিকায় রয়েছেন রাশমিকাও। অ্যানিমেশন চরিত্র ‘হিনাটা’র মতোই তার চুল বেগুনি রঙ করার ইচ্ছা প্রকাশ করেন। ‘হিনাটা’ আসলে  জাপানি সিরিজের ‘নারুতো’র ভালোবাসা। 

রাশমিকা বলেন, ‘নারুতো আমার হৃদয়ে আছে। এটি আমার প্রিয় চরিত্র। আমি সেই চরিত্রের সাথে বিবাহিত।’

এসি/ আইকেজে 





রাশমিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250