মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

জামালপুর-২

ঘুষের টাকাসহ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

জামালপুর-২ ইসলামপুর আসনে হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা চৌধুরী কুদরত এ খুদাকে ঘুষের টাকা সহ আটক করেছে পুলিশ। 

শনিবার (৬ই জানুয়ারি) রাতে একটার দিকে কেন্দ্রে অবস্থানকালীন ২৫ হাজার টাকাসহ তাকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয় জনগণ। ইসলামপুর থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত এ নির্বাচনী কর্মকর্তা উপজেলার শশারিয়াবাড়ি খানপাড়া দাখিল মাদ্রাসার শরীর চর্চার শিক্ষক। তাকে নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

জামালপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, নির্বাচনে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য কোন প্রার্থীর লোকজনের কাছ থেকে ওই সহকারী প্রিজাইডিং কর্মকর্তা চৌধুরী কুদরত এ খোদা ২৫ হাজার টাকা নেন। রাতে স্থানীয় জনগণ তাকে ওই টাকাসহ হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। তার কাছ থেকে ঘুষের ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ৩৭ স্থানে অনিয়ম, আটক ৬: ইসি

এই ঘটনায় ওই অভিযুক্ত কর্মকর্তাকে সহকারী প্রিজাইডি কর্মকর্তার পদের নিয়োগ বাতিল করে সেখানে নতুন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার বলেন, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসকে/ 

ঘুষের টাকা আটক জামালপুর-২ প্রিজাইডিং কর্মকর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250