মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

চাঁদপুরের ৪০ গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০০ পূর্বাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২১ এপ্রিল) চাঁদপুরের ৪০টি গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ ও ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় জেলার ঈদের প্রধান জামাত শুরু হয়।

সাদ্রা দরবার শরিফের অনুসারীরা প্রায় ৯৪ বছর ধরেই আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে সাদ্রাসহ ৪০টি গ্রামে ঈদ উদযাপন করে থাকেন। ঈদকে ঘিরে এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এদিন সকাল সাড়ে ৮টায় জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ ও ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০ টায়। সাদ্রা গ্রামে সাদ্রা দরবার শরীফে ঈদের জামায়াতে ইমামতি করবেন আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী।

টোরা মুন্সিরহাট জামে মসজিদ কমিটির সভাপতি মো. শামসুল আমিন মুন্সি জানান, সকাল ঠিক সাড়ে ৮টায় তাদের মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

এম/

আরো পড়ুন:

সৌদিসহ ১৫ দেশে ঈদুল ফিতর উদযাপন

চাঁদপুর ঈদুল ফিতর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250