মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

চিকিৎসকরা মৃত ঘোষণা করলেন, জীবিত পাওয়া গেল মর্গে!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা মৃত ঘোষণা করলেন নারীকে। এরপর দিলেন ডেথ সার্টিফিকেটও। নিয়ম অনুযায়ী, মরদেহ পাঠানো হয় মর্গে। তবে হাসপাতালের চিকিৎসকরা যাকে মৃত হিসেবে সার্টিফিকেট দিয়েছেন; তাকে মর্গে জীবিত অবস্থায় পাওয়া গেছে। গত শনিবার ব্রাজিলের সান জোসেতে এমন ঘটনা ঘটে। 

ঐ নারীর নাম নোরমা সিলভেইরা ডি সিলভা। তার বয়স ৯০ বছর। এই নারীর কেয়ারটেকার ও বন্ধু জেসিকা মার্টিনস পেরেরা বলেছেন,  শুক্রবার ১লা ডিসেম্বর নোরমাকে সাও জোসের আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়। ঐ সময় তার অবস্থা খুব খারাপ ছিল। তিনি দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগছিলেন।

পরের দিন শনিবার সন্ধ্যায় যখন তিনি তাকে দেখতে যান; তখন দেখতে পান ৯০ বছর বয়সি নোরমা সিলভেইরা একটি চোখ খুলেছেন এবং তার দিকে তাকিয়েছেন। কিন্তু শনিবার রাতে তাকে জানানো হয় নোরমা মারা গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে রাত ১১টা ৪০ মিনিটে তার ডেথ সার্টিফিকেট দেয়।

আরো পড়ুন: দিনাজপুরে ৬ পায়ের বাছুরের জন্ম

এতে বলা হয়, ইউরেনারি ট্রেক্ট ইনফেকশনে তার মৃত্যু হয়েছে। তবে নিকটাত্মীয়দের মরদেহ দেখতে না দিয়েই দ্রুত সেটি মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এরপর তার মরদেহ সংগ্রহের জন্য যখন একটি অন্ত্যেষ্টিক্রিয়া প্রতিষ্ঠানের কর্মী মর্গে যান এবং বডি ব্যাগটি খোলেন; তখন তিনি দেখতে পান নোরমার শরীর তখনো গরম ছিল এবং তিনি শ্বাসের জন্য হাঁসফাঁস করছিলেন। 

এমন ঘটনায় চমকে যান ঐ কর্মী। তিনি দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করলে তাকে আবারও দ্রুত চিকিৎসা দেওয়া শুরু হয়। কিন্তু সোমবার সকালে সত্যি সত্যি মৃত্যু হয় তার। 

নোরমা সিলভেইরার কেয়ারটেকার জেসিকা জানিয়েছেন, নোরমা দুই ঘণ্টা বডি ব্যাগের ভেতর থেকে অক্সিজেনের জন্য হাঁসফাঁস করেছেন। কিন্তু তিনি কিছু বলতে পারেননি।

পরবর্তী সময়ে নোরমার জন্য দ্বিতীয় ডেথ সার্টিফিকেট ইস্যু করে ঐ হাসপাতাল কর্তৃপক্ষ। এতে বলা হয়, সেপসিস শক হয়ে মারা গেছেন তিনি। এই নারীর পরিবারের সদস্যরা এখন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন। এছাড়া ব্রাজিলের সরকারও এ নিয়ে তদন্ত শুরু করেছে।

এসি/  আই.কে.জে


চিকিত্সকরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250