বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

চীনের ন্যাশনাল ডে তে ওলামা মশায়েখ পরিষদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

চীনের ন্যাশনাল ডে উপলক্ষে এক প্রতিবাদ সভার আয়োজন করেছে জাতীয় ওলামা মশায়েখ পরিষদ।

রোববার (১ অক্টোবর) বেলা ১২টায় রাজধানীতে অবস্থিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব গেইটে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় সংগঠনের সভাপতি প্রিন্সিপ্যাল বেলায়েত হুসাইন আল-ফিরোজী বলেন, চীনা সরকার সমাজতন্ত্রের দোহাই দিয়ে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। কেড়েঁ নিয়েছে উইঘুর মুসলিমদের স্বাধীনতা। 

তিনি আরো বলেন, আজকে ১লা অক্টোবর চীনা সরকার জাতীয় দিবস উৎযাপন করছে, অথচ কারাগারে উইঘুর মুসলিম ভাইয়েরা মানবেতর জীবনযাপন করছে। তাই আমরা চীনের জান্তা সরকারের বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা প্রস্তাব পাশ করার জন্য আহবান জানাচ্ছি। একই সাথে আমরা বিশ্বের প্রভাবশালী মুসলিম দেশের সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি, অচিরেই আপনারা চীনের সাথে সকল ধরনের কূটনৈতিক ও ব্যাবসায়ি সম্পর্ক ছিন্ন করুন।

আরো পড়ুন : বাসি-পচা মাংস পাওয়ায় মুঘল কাবাবকে ২ লাখ টাকা জরিমানা

সভা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় উলামা মশায়েখ পরিষদের মহাসচিব মুফতি রাকিবুল্লাহ হাবীবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট খায়রুল আহসান ও ইসলামিক মুভমেন্টের যুগ্ম মহাসচিব নাসিরুদ্দিন মাহমুদ, জাতীয় ওলামা মশায়েখ পরিষদের সহ- সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ, দফতর সম্পাদক মাওলানা তালহা সিরাজী ও সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসকে/ এএম/ 


চীন মুসলিম উইঘু চীনের ন্যাশনাল ডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250