মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জনগণই একদিন বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট করবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাজার নিয়ন্ত্রণে জনগণের অধিকার নিয়ে তাদের জানতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘আমাদের আশা, জনগণই একদিন বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট করবে। তাহলে বাজারে প্রকৃত সুফল পাওয়া যাবে। বিপণন ব্যবস্থায় ত্রুটি আছে। ধাপে ধাপে কিছু অসাধু ব্যবসায়ী সরবরাহ ব্যবস্থায় বাধা তৈরি করছে। এই সিন্ডিকেট ভাঙতেও সরকার তৎপর।’

শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর এফডিসির সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেসরকারি খাতের ভূমিকা শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও ডিবেট ফর ডেমোক্রেসি এই প্রতিযোগিতার আয়োজন করে। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমদানি করে গরুর মাংস ৪৫০ টাকায় ভোক্তা পর্যায়ের খাওয়ানো সম্ভব। তবে আমরা আমদানি করতে চাই না।’ 

তিনি বলেন, ‘ডিম আমদানির সিদ্ধান্তে বাজারে ডজন প্রতি ১০ থেকে ১৫ টাকা দাম কমে গেছে। যেখানে ১৫০ থেকে ১৬০ টাকায় প্রতি ডজন ডিম বিক্রি হতো। বর্তমানে তা নেমে এসেছে ১২০ টাকার নিচে। প্রতি দিন দেশে চার কোটি ডিম লাগে। অথচ ৬২ হাজার ডিম আমদানির ফলে এক ঘণ্টায় বাজারের ডিমের দাম কমেছে।’

আমদানিতে ডলার সংকটের প্রভাবের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘চিনির দাম কমায় সরকার আমদানিতে ৪২ টাকা কর কমালো। বাজারে এর প্রভাব পড়েছে মাত্র এক টাকা ৫০ পয়সা।’ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচএম শফিকুজ্জামান।

ওআ/

সিন্ডিকেট বাজার জনগণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250