বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ

ঘূর্ণিঝড় মোখা

জরুরি সেবায় যোগাযোগ করবেন যেসব নম্বরে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩

#

প্রতীকী ছবি

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড়টি রোববার (১৪ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় জাতীয় দুর্যোগ কেন্দ্র, ফায়ার সার্ভিসসহ বেশ কয়েকটি সংস্থা জরুরি সেবা নম্বর চালু করেছে।

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সারাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে সচিবালয় থেকে জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্র ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় জাতীয় দুর্যোগ কেন্দ্রের হটলাইন নম্বর ৫৫১০১১১৫ এবং ৫৫১০১২১৭

এছাড়া প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। যেকোনো জরুরি সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিস বা তাদের হটলাইন নম্বর ১৬১৬৩। দুর্যোগের আগাম বার্তা জানতে টোল ফ্রি নম্বর চালু রয়েছে ১০৯০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেয়া তথ্যমতে, উপকূলীয় ১৯ জেলার ১৪৯টি ফায়ার স্টেশনের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া কক্সবাজারের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ০১৮৭২৬১৫১৩২
অপরদিকে এই ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোলরুম খুলেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। চট্টগ্রামবাসীরা ঘূর্ণিঝড় সংক্রান্ত সব ধরনের তথ্য ও সেবা পাবেন ০২৩৩৩৩৬৩০৭৩৯ এই হটলাইন নম্বরে।

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ৩৮৮টি আশ্রয় কেন্দ্র এবং প্রায় ৭০০০ স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে। এর গতিবিধি পর্যবেক্ষণে রেখে প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

আরো পড়ুন:ঘূর্ণিঝড় মোখা: প্রস্তুত নৌবাহিনীর ২১ জাহাজ ও হেলিকপ্টার

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় পানি সম্পদ মন্ত্রণালয় পানি উন্নয়ন বোর্ডের পানি ভবনে কন্ট্রোল রুম খুলেছে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় সংক্রান্ত যে কোনো জরুরি সেবা ও সব ধরনের তথ্য সেবা পাওয়া যাবে। কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে : ০১৩১৮২৩৪৫৬০ এবং ০১৭৭৫৪৮০০৭৫

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকায় প্রস্তুত রয়েছেন হাজার হাজার স্বেচ্ছাসেবী দল। এছাড়া গঠন করা হয়েছে মেডিকেল টিম এবং সব ধরনের সহযোগিতায় মাঠে তৎপর রয়েছে প্রশাসন।

এম/

 

জরুরি সেবাl যোগাযোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250