রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

জাতীয় ঈদগাহে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্যকিছু নেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

জাতীয় ঈদগাহে নামাজ পড়তে জায়নামাজ আর ছাতা ছাড়া অন্যকিছু নিয়ে কেউ প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। 

বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে ডিএমপি কমিশনার মাঠের নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘জাতীয় ঈদগাহ ছাড়াও রাজধানীর সব গুরুত্বপূর্ণ জামাতে ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আর জাতীয় ঈদগাহে থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এখানে নামাজ পড়তে আসা প্রত্যেককে জায়নামাজ আর ছাতা ছাড়া অন্যকিছু নিয়ে প্রবেশ করতে দেয়া হবে না। সবাইকে আর্চওয়ের মাধ্যমে প্রবেশ করতে হবে।’

আরো পড়ুন:সৌদিসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল আজহা

জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই জানিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘সাদা পোশাকে থাকবে ডিবির টিম, জঙ্গি তৎপরতা রোধে কাজ করবে সিটিটিসি। সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। এছাড়া, জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।’

ফাঁকা ঢাকায় সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি প্রধান বলেন, ‘টহল জোরদার করা হয়েছে। বাইরে থেকে এসে কেউ বড় ধরনের নাশকতা করতে পারবে না। তবুও বাড়ি যাওয়ার আগে আপনাদের মালামাল, স্বর্ণ বা নগদ টাকা কারও কাছে নিরাপদে গচ্ছিত রেখে যাবেন।’

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250