বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতনসহ সব ধরনের মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে সব নির্যাতিত রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হবে।

আজ বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা সারাদেশে সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছি। সরকার এই বিষয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত সব রাজনৈতিক দল, সংগঠন, আহত, নিহতদের পরিবারসহ সকলের কাছে চিঠি পাঠাচ্ছি। আমরা প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো জেলায় গণশুনানির আয়োজন করব। সেই গণশুনানির মধ্যে প্রত্যেক জেলার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এবং সব রাজনৈতিক দলের উপস্থিতিতে বিশেষ করে নিপীড়িত রাজনৈতিক দল বা সংগঠনের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব হত্যা, বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন বা অন্যান্য মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর তথ্য সংগ্রহ করা হবে। যদি কোনো ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু হয়ে থাকে, সে মামলাগুলোর কাগজপত্র পর্যালোচনা করা হবে। যদি কোনো মামলা না হয়ে থাকে, সেই ভিকটিম পরিবারকে চিহ্নিত করব এবং যদি সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য হয়, তাহলে সেই বিষয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করা হবে। প্রয়োজনবোধে যদি ওখানে তাৎক্ষণিকভাবে কোনো অপরাধীকে পাওয়া যায়, তাদের গ্রেপ্তার করা হবে।’

চিফ প্রসিকিউটর আরও জানান, যশোর জেলা থেকে এই কার্যক্রমটা শুরু হবে। কোনো কারণে কোনো জেলায় নির্ধারিত কর্মসূচি করা না গেলে অন্য কোনো জেলার মাধ্যমে সেই কার্যক্রম চালানো হবে।

গুমের মামলার তদন্ত নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী, বিএনপি নেতা সুমনসহ গুমের মামলাগুলোর তদন্ত চলমান আছে। বিশেষ করে ২৮০ জনের মতো হিসাব আছে যারা গুমের শিকার, যাদের সন্ধান আমরা এখনো পাইনি।’

চিফ প্রসিকিউটর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250