বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল *** গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন *** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গাজীপুর ও সাভারে ৮৭টি কারখানা বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা ও অন্য সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক এলাকায় শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। এদিন সকালে শ্রমিকেরা কারখানা ছেড়ে সড়কে নেমে এলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুরের ট্রাফিক বিভাগের পরিদর্শক তরিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন শ্রমিক বলেন, আমরা আরও বেশি বেতন চেয়েছিলাম। আমাদের যে বেতন বাড়ানো হয়েছে, তাতে কোনোভাবেই সংসার চালানো সম্ভব নয়।

দীর্ঘ বৈঠক শেষে মঙ্গলবার দিবাগত রাতে মজুরি বোর্ড তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করে।

শ্রমিকদের পক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, তারা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের মধ্যে ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন সাতাইশ শাখা সড়কে প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক লাঠিসোঁটা নিয়ে অবরোধ করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ ব্যাপারে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘শ্রমিকদের ছত্রভঙ্গ করতে একাধিক সাউন্ড নিক্ষেপ করা হয়েছে।’ তিনি বলেন, টঙ্গী পশ্চিম থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে এখনো অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় যান বন্ধ রয়েছে।

সদর মেট্রো থানা এলাকার জয়দেবপুর সড়কে সকাল ১০টার দিকে আনুমানিক ১ হাজারের বেশি শ্রমিক সড়ক অবরোধ এবং একটি কারখানার প্রধান ফটকে ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয় থেকে সাতটি টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে, জানান প্রত্যক্ষদর্শীরা।

টঙ্গী এলাকায় দায়িত্বরত ট্রাফিক বিভাগের পুলিশের সদস্য সফিকুল ইসলাম বলেন, সকাল ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সাতাইশ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, জানিয়েছেন নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন বলেন, ‘৩৫টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। আজ শ্রমিক অসন্তোষের জেরে আরও ২০টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।’

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ৩২টি পোশাক কারখানা বন্ধ এবং অন্তত ১০টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, শ্রম আইন অনুসারে ২২টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া একটি কারখানা নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করেছে। চলমান শ্রমিক আন্দোলনে আজ নয়টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া ১০টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা ও অন্য সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার এক বিবৃতিতে বিজিবি জানিয়েছে, জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।

এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয়, গাজীপুরে ১৮, ময়মনসিংহের ভালুকায় দুই, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে তিন ও কক্সবাজারে বিজিবির এক প্লাটুন সদস্য রয়েছেন। এছাড়া জরুরি প্রয়োজনে আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে—এমন কর্মকাণ্ড ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

শ্রমিক বিক্ষোভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250