রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্প্রীতি বাংলাদেশের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

আজ (১৫ আগস্ট) সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় আহবায়ক কমিটির পক্ষ থেকে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, আহবায়ক কমিটির সদস্য তাপস হালদার, সাংবাদিক সিদ্দিকুর রহমান, ধীমান রায়, আবু তালেব, ফয়জুল বারী, তানভীর রহমান, সাদেক আহমেদ সৈকত, রাসেল আল দীন প্রমুখ ।


উল্লেখ্য, একাত্তরের চেতনায় একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় আহবায়ক কমিটি এবং সারা দেশে সংগঠনটির বিশটিরও বেশি শাখা গত ছয় বছর যাবৎ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিজয় নিশ্চিত করায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আই.কে.জে./

সম্প্রীতি বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250