রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম জারি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন দণ্ডের শীর্ষ থেকে এক চতুর্থাংশ নিচে থাকবে জাতীয় পতাকার অবস্থান। বুধবার ৯ আগস্ট মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৫ এ প্রদত্ত ক্ষমতাবলে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পতাকা বিধি ১৯৭২’ এর কিছু সংশোধন করা হয়েছে। বিধি-৭ এর ১২ অনুচ্ছেদের পরিবর্তে নতুন ১২ অনুচ্ছেদ কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে প্রথমে পতাকার দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর পতাকার দণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকাটি স্থাপন করতে হবে। পতাকা নামানোর সময় পতাকার দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করে তারপর নামাতে হবে।

আরো পড়ুন: আমেরিকা বন্ধু সাজার চেষ্টা করছে: আ.ক.ম মোজাম্মেল

কোনও পতাকার দণ্ডের দৈর্ঘ্য ২৪ ফুট হলে দণ্ডের চূড়া ও পতাকার শীর্ষের দূরত্ব হবে ৬ ফুট। পতাকার দণ্ডের দৈর্ঘ্য ২৮ ফুট হলে খুঁটির শীর্ষ এবং পতাকার শীর্ষের দূরত্ব হবে ৭ ফুট। বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন এই নিয়ম অবিলম্বে কার্যকর হবে।

এসি/ আই. কে. জে/ 


জাতীয় পতাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250