বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক *** মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ *** রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা

জানুয়ারিতে ফাইনাল খেলা হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জানুয়ারিতে ফাইনাল খেলা হবে, সে খেলায়ও আমরা জিতবো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে খুলনার জনসভায় বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রূপসা পাড়ে খেলা হবে, সুন্দরবনে খেলা হবে, সারা বাংলায় খেলা হবে। এখন সেমিফাইনাল খেলা চলছে, এখানে আমরা জিতেছি। জানুয়ারিতে ফাইনাল খেলা হবে, সে খেলায়ও আমরা জিতবো।

তিনি বলেন, আল্লাহ যার সঙ্গে থাকেন, তাকে কোনো অপশক্তি হটাতে পারে না। শেখ হাসিনাকেও কোনো অপশক্তি হটাতে পারবে না।২৮ অক্টোবর তারিখে সরকার হটানোর জন্য বিএনপিসহ অপশক্তির ফাড়া শেখ হাসিনা কাটিয়ে উঠেছেন। বিএনপি বেশি তর্জন গর্জন করতে গিয়ে নিজেদের পতন ডেকে এনেছে।

আ.লীগ সাধারণ সম্পাদক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী জানুয়ারিতে ফাইনালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিজয়ী হবো। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। সকল অপশক্তি আমাদের সামনে ভেঙেচুরে ম্যাসাকার হয়ে যাবে। আমাদেরকে সাহস নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা ছাড়া হবে না। এই দুষ্কৃতকারীদের আমরা ক্ষমা করবো না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা হারানোর বেদনা ভুলে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত ১৫ বছরে দেশ অনেক বদলে গেছে। এই রূপান্তরের সত্যিকারের রূপকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আর মানুষ অনেক কিছু পেয়েছে। শুধু দু-একটি নদী খনন প্রয়োজন। আগামী দিনে শেখ হাসিনা আসলে সবকিছু হবে।

এ সময় শেখ হাসিনার ওপর আস্থা রাখতে দেশের জনগণের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওআ/


কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ

🕒 প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250