বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

জাপানি ব্যবসায়ীদের আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২২ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩

#

জাপানসহ বিশ্বের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়, বাংলাদেশের অগ্রযাত্রার পথে জাপানের বিনিয়োগ অনেক সমৃদ্ধি আনবে বলেও জানান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জাপানের টোকিওতে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ভৌগলিক দিক দিয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। এর সুবিধা নিয়ে আশপাশের দেশে পণ্য রপ্তানির সুবিধা নিতে পারবেন বিনিয়োগকারীরা।

সরকারপ্রধান জানান, জাপানের ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের পিপিপি প্লাটফর্মে উচ্চ পর্যায়ের ফোরাম রয়েছে। আর, কোম্পানিগুলোর মধ্যে বিনিময় হওয়া সমঝোতাগুলো দুই দেশের সমৃদ্ধি বয়ে আনবে বলেও আশাবাদ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অগ্রযাত্রার পথে জাপানের বিনিয়োগ সমৃদ্ধি আনবে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইজেড স্থাপন বড় অগ্রগতি। জাপান চাইলে সারা দেশে আরও ইজেড স্থাপনে জায়গা দেয়া হবে। এজন্য নিশ্চিত করা হবে সব ধরনের সুবিধা ও নিরাপত্তা।

এর আগে, জাপান ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে ১১ সমঝোতা বিনিময় অনুষ্ঠিত হয়।

ওআ/

প্রধানমন্ত্রীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250