সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

জাহিদ হাসানের কাছে কেন ক্ষমা চাইলেন মাহফুজ আহমেদ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রায় কাছাকাছি সময়ে অভিনয় শুরু করেছেন জাহিদ হাসান ও মাহফুজ আহমেদ। অভিনয়গুণে হয়েছেন দর্শক-নন্দিত তারকা। যদিও এখন নিয়মিত অভিনয় করেন না মাহফুজ। তবে মাঝে মাঝে পর্দায় দেখা যায় জাহিদকে।

এদিকে সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে জাহিদ হাসানের প্রতি ক্ষোভের কথা জানান মাহফুজ আহমেদ। হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ করতে দিয়ে অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। যেখানে জাহিদ হাসান তার চরিত্র কেড়ে নিয়েছেন বা হুমায়ূন আহমেদ তাকে অভিনেতা হিসাবে সঠিক মূল্যায়ন করেননি বলে মন্তব্য করেছেন।

মাহফুজ বলেন, “হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় জাহিদ হাসান যে চরিত্রটি করেছে সেটা নিয়ে আগে আমার সঙ্গে কথাবার্তা ফাইনাল ছিল। কাজটি আমি করছি এ রকম চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে বউয়ের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ায় যাই। পরে শুনি চলচ্চিত্রটিতে ফেরদৌস যে চরিত্রটা করেছে, সেটাতে আমাকে নির্বাচন করা হয়েছে। কিন্তু আমি বলেছি এ চরিত্রে কাজ করব না।

হুমায়ূন আহমেদ কখনও ভাবতেও পারেননি আমি ‘না’ করব। এরপর আমি আর তার কাছে যাইনি। পরে জানতে পারি, জাহিদ ছাগল জবাই করে হুমায়ুন আহমেদকে খাইয়েছেন। তার বিনিময়ে দাবি করেছেন, এই চরিত্রটা আমি করব (যেটার জন্য আমি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছিলাম)।”

অভিনেতা আরও বলেন, ‘জাহিদ আমাকে বলতে পারত মাহফুজ, এই চরিত্রটা আমি করব। তার কথা বাদ দিলাম। হুমায়ূন আহমেদও তো আমাকে ডেকে বলতে পারতেন মাহফুজ, তোমাকে যে চরিত্রের কথা বলেছি সেটা জাহিদ করতে চায়। আমি হয়ত নিষেধ করতাম না। কিন্তু তিনি (হুমায়ুন আহমেদ) আমাকে সেটা বলার বা জানানোর প্রয়োজনও মনে করেননি। এরপর আমি আর কখনও তার কাছে যাইনি।’

নেটমাধ্যমে মাহফুজের এমন মন্তব্য নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হলেও জাহিদ হাসান কোনোরকম মন্তব্য করতে রাজি হননি। শুধু বলেছেন, মাহফুজ কী বলেছে সেটা সে ভালো জানে।

আরো পড়ুন: প্রাণনাশের হুমকি পেয়ে থানায় হিরো আলমের জিডি

পরে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে মাহফুজ বলেন, ‘আসলে স্মৃতিচারণ করার জন্য কিছু কথা বলেছি। স্মৃতিতে তো কিছু সত্য চলে আসে। তবে কাউকে দুঃখ দেওয়া বা ছোট করার ইনটেনশন থেকে আমি এটা বলিনি।’

শুধু তাই নয়, বিষয়টি নিয়ে আরেকটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে ক্ষমা চেয়ে অভিনেতা বলেন, ‘আমি আসলে বুঝতে পেরেছি কথাগুলো এভাবে বলাটা ঠিক হয়নি। আমি ভুল করেছি, সেজন্য তার মোবাইলে মেসেজ পাঠিয়ে ক্ষমা চেয়েছি। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই। এখন জাহিদ আমাকে ক্ষমাও করতে পারে, আছাড়ও (প্রতিশোধ) মারতে পারে। এ নিয়ে আর কিছু বলব না।’

গেল কোরবারি ঈদে মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’ সিনেমা মুক্তি পেয়েছে। এই ছবির মাধ্যমে আট বছর  পর অভিনয় করলেন তিনি। ছবিটি ব্যবসাসফল না হলেও প্রশংসিত হয়েছে। এতে তার নায়িকা ছিলেন বুবলী।

এসি/ আই. কে. জে/ 



মাহফুজ আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250