বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা

টিভিতে সংবাদ পাঠের সময় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দিন বদলাচ্ছে। বদলাচ্ছে অনেক কিছুই। এক সময় প্রেমের প্রস্তাব দেয়া হতো চিঠির মাধ্যমে। কখনো কখনো রাস্তায় দেয়া হতো। আবার কখনো ফোনে অজানা নাম্বার থেকে কল করে দেয়া হতো। তবে এবারে ঘটলো একেবারে ভিন্ন ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে টিভিতে লাইভ খবর পড়াকালীন এক সংবাদ পাঠিকাকে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে এক যুবক। 

মার্কিন সেই সংবাদ পাঠিকার নাম কর্নেলিয়া নিকোলসন। তাঁর চোখ ছিল টেলিপ্রপ্টারের দিকে। হঠাৎই বুঝতে পারেন স্টুডিওর বাঁ-দিক থেকে কেউ এগিয়ে আসছেন তাঁর দিকে। এরপরই খবর পড়া থামিয়ে দেন এই সংবাদ পাঠিকা এবং দেখতে পান হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে তার বয়ফ্রেন্ড রিলি নাজেল।

কর্নেলিয়া নিকোলসন ও রিলি নাজেল  একই সংবাদমাধ্যমেরই সাংবাদিক। চার বছর আগে তাদের পরস্পরের সাথে পরিচয় হয়েছিল। সংবাদ পাঠিকা প্রেমিকাকে বিয়ের প্রস্তাবের সারপ্রাইজ দিতে লাইভ টিভিকেই বেছে নিয়েছিলেন রিলি নাজেল।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই বিয়ের প্রস্তাবের ভিডিও। 

ভিডিওতে রিলি নাজেল বলছেন, “তোমার স্বভাব ভীষণ ভাল। তুমি এতটাই উজ্জ্বল যে গোটা ঘর আলো করে দাও।” 

এরপরই আংটি হাতে কর্নেলিয়াকে বিয়ের প্রস্তাব দেন রিলি। হাসি মুখে সেই মিষ্টি প্রস্তাবে রাজিও হয়ে যান কর্নেলিয়া। রিলি আংটি পরিয়ে দিতেই একে অপরকে চুমু খান তাঁরা। 

এদিকে সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভিডিওটি অনেকেরই নজর কেড়েছে। কেউ কেউ বলছেন, “এমন মিষ্টি বিয়ের প্রস্তাব পেতে কার না ইচ্ছে করে!” 

আবার অনেকে বলছেন, “জনগণের সামনে নজড় কাড়তেই এসব কাণ্ড!”

এম.এস.এইচ/ 


প্রেম বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250