রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: বিবিসি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলার সাক্ষাৎকার নিয়ে অনলাইনভিত্তিক একটি জরিপ প্রকাশ করেছে স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম।

প্রতিষ্ঠানটির গবেষণা অনুযায়ী, নেটিজেনদের ৮০ দশমিক ৩২ শতাংশ সাক্ষাৎকারটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। মাত্র ৮ দশমিক ২৩ শতাংশ নেতিবাচক এবং ১১ দশমিক ৪৫ শতাংশ নিরপেক্ষ প্রতিক্রিয়া পাওয়া গেছে।

গবেষণাটি বলছে, সাক্ষাৎকারটি প্রকাশের পর অনলাইনে আলোচনা, মন্তব্য ও সার্চ ইন্টারেস্ট বেড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ’, ‘তারেক রহমান’, ‘জনতার নেতা’, ‘দেশের ভবিষ্যৎ’—এমন শব্দগুলো ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত।

সাক্ষাৎকারটি নিয়ে ১৯৮টি সংবাদ প্রতিবেদন এবং ৪৯৩টি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইউটিউব, ফেসবুক, এক্স (টুইটার) ও সংবাদমাধ্যমের ওয়েবসাইট জুড়ে সাক্ষাৎকারের বিশ্লেষণ ও প্রতিক্রিয়া দেখা যায়।

স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম জানায়, সাক্ষাৎকার প্রচারের পর থেকেই গুগল সার্চ ইন্টারেস্টে ‘Tarique Rahman’ সংক্রান্ত অনুসন্ধান দ্রুত বৃদ্ধি পায় এবং ৬ই অক্টোবর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের পরিচালক (প্রশাসন) আসিফ হোসাইন রচি বলেন, ‘তারেক রহমানের সাক্ষাৎকার জনগণের মাঝে রাজনৈতিক নতুন আস্থার সঞ্চার করেছে। পরিসংখ্যান বলছে, মানুষ কেবল আগ্রহীই নয়, বরং তার বক্তব্যে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা দেখতে পাচ্ছে।’

প্রতিষ্ঠানটির পরিচালক (গণসংযোগ) মাহবুব নাহিদ বলেন, ‘বিবিসি বাংলার সাক্ষাৎকারটি ছিল এক প্রজ্ঞাবান, সংযত ও দূরদর্শী নেতার রাষ্ট্রচিন্তার প্রতিফলন। নেটিজেনদের ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করে—বাংলাদেশের মানুষ এখনো আশার রাজনীতি খোঁজে এবং নেতৃত্বে বিশ্বাস রাখতে চায়।’

তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250