বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

টেলিগ্রামে মিলবে আওয়ামী লীগের ভোটের প্রচারের তথ্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ই জানুয়ারি। আওয়ামী লীগের দলীয় প্রচারণার সব তথ্য এখন থেকে পাওয়া যাবে টেলিগ্রামে। সম্প্রতি দলের টেলিগ্রাম চ্যানেলটি চালু করা হয়েছে।

দলীয় সূত্র বলছে, দেশ জুড়ে নির্বাচনী প্রচার প্রচারণার সব তথ্য এ চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে টেলিগ্রাম চ্যানেলের লিংকটি শেয়ার করে এতে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হয়েছে।

এই লিংকে ক্লিক করুন: https://t.me/albd1949

ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগানে দেশ পরিচালনার দায়িত্বে আসা আওয়ামী লীগ এবার প্রতিশ্রুতি দিয়েছে স্মার্ট বাংলাদেশ গঠনের।

সরকারের সব স্তরে যেমন প্রযুক্তিগত উৎকর্ষতার ছোঁয়া লেগেছে, তেমনই দলের মধ্যেও তা ছড়িয়ে দেয়া হয়েছে।

আওয়ামী লীগের একটি দলের মাধ্যমে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমের নানা প্ল্যাটফর্মে নিয়মিত সক্রিয় ভূমিকা রাখা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সেই যোগাযোগে যুক্ত হলো জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন টেলিগ্রাম।

এসকে/

আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দলীয় প্রচারণা টেলিগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250