মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

ডিএসসিসির তিন হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন তিনটি হাসপাতালে ডেঙ্গু রোগের পরীক্ষা করা হবে বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটির মালিকানাধীন মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে এ সেবা দেওয়া হবে।

প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত (শুধু বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত) এ সেবা দেওয়া হবে। শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি ছয়দিন এ সেবা চালু থাকবে।

আর.এইচ 

ডেঙ্গু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250