বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

ডিবি প্রধান হারুনের সঙ্গে দেখা করে যা বললো লুবাবা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়ে শিশুশিল্পী সিমরিন লুবাবা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করেছে।

জানা যায়, ফেসবুকে লুবাবার নামে একের পর এক ফেইক অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্টও খোলা হয়। এ সংক্রান্ত আইনি সেবা নেওয়ার জন্য লুবাবা ডিবি কার্যালয়ে যান।

লুবাবার মা জাহিদা ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার (১৫ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে যান তারা। এসময় ডিবি প্রধান হারুনের সঙ্গে দেখা করেন। 

কেন ডিবি কার্যালয়ে গেলেন? এমন প্রশ্নে লুবাবার মা বলেন, ‘তেমন কিছু না। এমনি এসেছিলাম। এই পথ দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম হারুন ভাইয়ের সঙ্গে দেখা করে যাই।’ 

আরো পড়ুন: খুব সহজেই সবাইকে বিশ্বাস করে কষ্ট পান শ্রাবন্তী

প্রসঙ্গত, প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। নিয়মিত কাজ করেছে বিজ্ঞাপনেও। 

বর্তমানে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী লুবাবা। কেজিতে পড়ার সময় প্রথম শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনের মডেল হয় সে। এরপর বিভিন্ন নাটক, শর্টফিল্মেও কাজ করেছে। 

এসি/ আই. কে. জে/


ডিবিপ্রধান হারুন সিমরিন লুবাবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250