মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরীক্ষার ১০ লাখ কিট দেবে চীন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চীন বাংলাদেশকে ১০ লাখ পিস ডেঙ্গু পরীক্ষার কিট দেবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাংলদেশকে চীনের ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মশার ওষুধ স্প্রে করতে হবে, নিজের আঙ্গিনা, ঘরের ভেতর নিজেদেরই পরিষ্কার রাখতে হবে। এর বাইরে ডোবা নালা যেগুলো রয়েছে সেগুলো সিটি কর্পোরেশন এবং পৌরসভা করবে। তাদের আমরা সব সময় বলে আসছি, বছরব্যাপী একটি কর্মসূচি তাদের করা প্রয়োজন। যার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তা না হলে প্রতিবছরই ডেঙ্গুর সমস্যা দেখা দেবে।

জাহিদ মালেক বলেন, আমরা চীন সরকারের পক্ষ থেকে প্রায় ১০ লাখ ডেঙ্গু টেস্ট কিট পাব। পাশাপাশি তারা বেশ কিছু যন্ত্রপাতিও প্রদান করবে। এর মধ্যে ব্লাড সেপারেটর, ফ্রিজার, অটো হেমাটোলাইজার এবং ব্লাড ব্যাগ রয়েছে। এসব জিনিস আমাদের ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজন হয়। এসব জিনিস আমাদের রয়েছে এবং যেগুলো পেলাম তাতে আমাদের হাসপাতালগুলো আরও বেশি সমৃদ্ধ হবে।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা বেড রয়েছে, আইভি ফ্লুইড বা স্যালাইনের কোনো অভাব নেই। ডেঙ্গুর চিকিৎসাও সঠিকভাবে দেওয়া হচ্ছে। কিন্তু ডেঙ্গু এখনো আছে, প্রতিদিন প্রায় ১০ জন ডেঙ্গুতে মারা যাচ্ছে এবং দুই হাজারের বেশি লোক প্রতিদিন আক্রান্ত হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারীদের সংক্রমণ কম হলেও মৃত্যুর হার বেশি। নারীরা অনেক সময় চিকিৎসা নিতে দেরি করেন। নারীদের প্রতি আরও বেশি সজাগ হওয়া প্রয়োজন। তাদের তাড়াতাড়ি পরীক্ষা এবং চিকিৎসা দেয়া প্রয়োজন। তাহলেই নারীদের মৃত্যু হার কমে যাবে।

এসকে/ 


চীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহায়তা ডেঙ্গু পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250