বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

ঢাকায় এসেছেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৯ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৩

#

মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন ।  ছবি: সংগৃহীত

মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন আজ বৃহস্পতিবার চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। সকাল পৌনে নয়টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান  পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

আগামী ১৪ মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন পৃথ্বীরাজ। ওইদিন সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন।

আজ বিকেল ৩টায় তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে সম্মান জানাবেন। এরপর তিনি বঙ্গবন্ধু স্মৃতি ঘুরে দেখবেন। শুক্রবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন। তিনি আগারগাঁওয়ে মুক্তিযোদ্ধা জাদুঘরও পরিদর্শন করবেন।

আরো পড়ুন: ঘূর্ণিঝড়ে ক্ষতি এড়াতে দ্রুত ধান কাটার পরামর্শ

সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন। সফরের তৃতীয় দিন শনিবার তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। 

এম/


 

মরিশাস রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন ।

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250