মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

ঢাকা বিভাগে জরায়ুমুখ ক্যান্সারের টিকা শুরু হচ্ছে ৪ অক্টোবর থেকে

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

রাজধানীসহ ঢাকা বিভাগে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে ৪ অক্টোবর থেকে। রোববার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সূত্রে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তর বলছে, এই মাস (অক্টোবর) থেকে ঢাকা বিভাগে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩ শুরু হতে যাচ্ছে। রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে আগামী ৪ অক্টোবর এ টিকাদান কর্মসূচির উদ্বোধন হবে। এছাড়া রাজধানীর বাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এই এইচপিভি টিকাদান কর্মসূচি সফল করতে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রশিক্ষণ কার্যক্রমের শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল (৩০ সেপ্টেম্বর) মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিউমান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাক্সিনেশন সম্পর্কে মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফরিদুল ইসলাম।

আরো পড়ুন: দেশে ডেঙ্গু টিকার সফল গবেষণা

প্রসঙ্গত, হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা, যা মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। বাংলাদেশ সরকারের উদ্যোগে সব শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম- ৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এ টিকা বিনামূল্যে দেওয়া হবে। এর আগে গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্কুল থেকে কিশোরীদের তথ্য নেওয়া হয়।

এসি/ আই.কে.জে/



জরায়ুমুখ টিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250