রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

ঢাকা রিজেন্সিতে আমের উৎসব ‘মিট দ্যা ম্যাঙ্গুন্স’

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয়তায় দিক দিয়ে ফলের জগতে আম সবার ওপরে। আম খায় না এমন মানুষ দেখা পাওয়া ভার। দেশের অন্যান্য ফলের সঙ্গে আমের তুলনা হয় না। মৌসুম শুরু হতে না হতেই পাকা আমে সয়লাব দেশের সর্বত্র। আর এই মৌসুমকে উদযাপন করতেই ঢাকা রিজেন্সি আয়োজন করতে যাচ্ছে ‘মিট দ্যা ম্যাঙ্গুন্স’ আমের উৎসব। আগামী ১ থেকে ১০ জুন পর্যন্ত চলবে এই উৎসব।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা রিজেন্সি কর্তৃপক্ষ জানায়, উৎসবে থাকবে আম দিয়ে তৈরি হরেক রকমের মজার মজার সব মুখরোচক খাবার, সঙ্গে ঢাকা রিজেন্সির স্পেশাল ব্যুফে ডিনার। ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে ১ থেকে ১০ জুন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে এ উৎসব।

আরো পড়ুন: যমুনা স্মার্ট ডিজিটাল ডিসপ্লে রেফ্রিজারেটরের মোড়ক উন্মোচন

জিপি স্টার, বেশ কয়েকটি ব্যাংকের কার্ড-হোল্ডার ঢাকা রিজেন্সির ফ্যান গ্রুপ মেম্বার এবং লয়াল্টি প্রোগ্রাম ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বাররা আম উৎসব ও বুফে ডিনারে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার পাবেন।রিজেন্সি আরও জানায়, এই আমের উৎসব শুধুমাত্র গ্র্যান্ডিওস রেস্টুরেন্টেই সীমাবদ্ধ নয়, অতিথিরা ঢাকা রিজেন্সির সিগনেচার আউটলেটেও (ফ্লেভর, কম্ফি লাউঞ্জ এবং রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দ্যা স্কাইলাইন) এই আমের উৎসবের আমেজ উপভোগ করতে পারবেন।

ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে এবং অন্যান্য আউটলেটে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হোটেল অতিথি এবং সাধারণ জনগণ উভয়ের জন্যই উন্মুক্ত।

এম/

 

ঢাকা রিজেন্সি আম উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250