শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৫

#

ছবি: গুগল ম্যাপ

মুন্সিগঞ্জের শ্রীনগরের পাটাভোগ ইউনিয়নের ছোট বেজগাঁও মৌজায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণকৃত জমি দখল করে ব্যক্তিগত রেস্টুরেন্ট ও মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দারা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলছেন, সরকারি জমি দখলের ঘটনায় প্রশাসনের নীরবতা প্রমাণ করে, এর পেছনে কোনো অদৃশ্য সম্মতি রয়েছে।

সরকারি নথি অনুযায়ী, শ্রীনগরের ছোট বেজগাঁও মৌজার সিএস দাগ নম্বর ৫৭, ৬০, ৬১, ৬২-এর আওতাধীন জমি পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের স্বার্থে অধিগ্রহণ করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে এই সরকারি জমির ওপর ব্যক্তি মালিকানাধীন স্থাপনা গড়ে ওঠার অভিযোগ রয়েছে।

জানা গেছে, তানভীর হাসান রনি নামের এক ব্যক্তি এই জমির একাংশে ‘গার্ডেন রেস্টুরেন্ট’ নির্মাণ করেছেন। অন্যদিকে, তার সহোদর নাজমুল শাহাদাত হোসেন নয়ন একই জমিতে একটি মার্কেট গড়ে তুলে দোকান ভাড়া দিয়েছেন।

এদিকে গত ১৯শে মার্চ পানি উন্নয়ন বোর্ড, ভূমি ও রাজস্ব পরিদপ্তর সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের উদ্দেশে একটি চিঠি ইস্যু করে, যেখানে চলতি বছরের জুনের মধ্যে অধিগ্রহণকৃত জমির নামজারী এবং অবৈধ দখল উচ্ছেদের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনার স্মারক নম্বর- ৪২.০১.০০০০.০০০.২০৩.০৬.০০০.০৫.২৩.৪৬/১(৮)।

কিন্তু এরপরও মাঠ পর্যায়ে তেমন দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত চোখে পড়েনি। প্রশাসনের এই নীরবতায় বিস্মিত ও ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, সরকারি জমিতে রেস্টুরেন্ট-মার্কেট কীভাবে হলো? সরকারি সম্পত্তি ও জনগণের সম্পদের ওপর অবৈধভাবে নির্মিত রেস্টুরেন্ট ও মার্কেটের অবিলম্বে উচ্ছেদ চাই।

তারা দাবি করেন, সরকারি জমি দখলমুক্ত করে প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার নিশ্চিত করুক প্রশাসন। সচেতন মহল মনে করে, এটি একটি সরাসরি জবাবদিহির প্রশ্ন—সরকারি জমির দখলদারিত্বে কি প্রশাসনের নীরব সম্মতি রয়েছে? এলাকাবাসী এখন প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন।

জে.এস/

মুন্সিগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250