বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় লিগের সূচি জানাল বিসিবি *** দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি: গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার *** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

ঢাবিতে দৃষ্টি প্রতিবন্ধীদের উপবৃত্তি, আবেদন শেষ ১৬ আগস্ট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২–২৩ শিক্ষাবর্ষে অধ্যয়নরত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর উপবৃত্তি প্রদান করবে ঢাবি কর্তৃপক্ষ। এজন্য প্রতিষ্ঠানটি তাদের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের নিকট থেকে আবেদন পত্র আহ্বান করেছে। যেসকল  দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী এ উপবৃত্তি পাবে তাদের বেতনও মওকুফ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

এছাড়া এক বছর মেয়াদি এ উপবৃত্তিতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা মাসে ১ হাজার ২০০ টাকা করে পাবে। আর স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা পাবে মাসে ১ হাজার ৫০০ টাকা।

আবেদনের যোগ্য শিক্ষার্থীদের সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্রে অধ্যয়নরত শ্রেণি, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন ও রোল নম্বর, মুঠোফোন নম্বর এবং হলের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র নিজ বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট হল প্রভোস্টের মাধ্যমে ১৬ আগস্টের মধ্যে রেজিস্ট্রারের অফিস (শিক্ষা–৫) শাখা বরাবর পাঠাতে হবে।

এম/এস/এইচ

দৃষ্টি প্রতিবন্ধীদের উপবৃত্তি ঢাবিতে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250