শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন ১২ ডিসেম্বর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৩

#

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির ২০২৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের কারণে এবার এই নির্বাচনের সময়ে এগিয়ে আনা হয়েছে। এ নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। 

এতে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবার নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। 

বুধবার (২৯শে নভেম্বর) রাত ৮টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। আগামী শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এবার শিক্ষক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন।

তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর শিক্ষক সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ রাত ৮টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। আগামী শুক্রবার (১লা ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

ঢাবি সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এবারের শিক্ষক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে না সাদা দলের প্যানেল। কেন বর্জন করছে সেটি আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, নীল দলের প্যানেল থেকে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মো. আমজাদ আলী।

এসকে/ 

নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250