রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

তরমুজ দিয়ে বানিয়ে ফেলুন লাড্ডু

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ২২শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

গ্রীষ্মের জনপ্রিয় ফল তরমুজ। গরমে একদণ্ড আরাম দেয় এই রসালো ফল। পুষ্টিবিদরা বলেন, তরমুজের ৯২ শতাংশই পানি। আর থাকে ভিটামিন ও এবং সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। যে কারণে শরীর হাইড্রেট করে ও তরতাজা রাখতে সহায়তা করে এই ফল।

তরমুজ শুধুও খাওয়া যায়। আবার এটি দিয়ে বিভিন্ন ধরনের পানীয়ও তৈরি করা যায়। কিন্তু তরমুজের লাড্ডু খেয়েছেন কি? একবার ট্রাই করে দেখতেই পারেন!

দেখে নিন কী ভাবে বানাবেন-

উপকরণ - একটা তরমুজ, পরিমাণমতো ঘি, আধ কাপ সুজি, গুঁড়ো দুধ পরিমাণমতো, স্বাদমতো চিনি, পরিমাণমতো শুকনো নারকেল গুঁড়ো।

তরমুজ লাড্ডু তৈরির পদ্ধতি - প্রথমে তরমুজের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। বীজগুলো বেছে ফেলে দেবেন। ভালো করে ব্লেন্ড করে নেবেন তরমুজ। আলাদা করে পানি মেশানোর প্রয়োজন নেই। কড়াইতে ঘি গরম করে সুজি দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। সুজি হালকা ভাজা ভাজা হলে নামিয়ে নিন। এর পরে ওই কড়াই ধুয়ে তাতে তরমুজের পেস্ট দিন। একটু নাড়াচাড়া করে এতে গুঁড়ো দুধ আর চিনি মিশিয়ে দিন। ঘন ঘন নাড়তে থাকুন।

আরো পড়ুন: মুড়ালী বা গজা

কিছুক্ষণ রান্না করার পরে তরমুজের মিশ্রণ ঘন হয়ে এলে এর মধ্যে শুকনো নারকেল গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। আরও কিছুক্ষণ রান্নার পর দিয়ে দিন ভাজা সুজি। ক্রমাগত নাড়তে থাকুন। দেখবেন একটা সময় এটি সুজি হালুয়ার মতো হয়ে যাবে। তরমুজ-সুজির মিশ্রণটি যখন প্যানের গা ছেড়ে উঠে আসবে, তখন সামান্য ঘি ছড়িয়ে একটু নেড়ে নামিয়ে নিন। ঠান্ডা হতে দিন। তার পর দু'হাতে ঘি মেখে অল্প অল্প করে নিয়ে গোল করে তৈরি করুন লাড্ডু। শুকনো নারকেলের গুঁড়োয় সবকটা লাড্ডু কোট করে নিন। ব্যস, তৈরি হয়ে গেল মুখরোচক তরমুজের লাড্ডু!

এসি/ আই. কে. জে/

তরমুজ রেসিপি লাড্ডু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250