বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

তিন দেশে যে কারণে নিষিদ্ধ সালমান খানের ‘টাইগার ৩’ সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী ১২ নভেম্বর মুক্তি পাবে সালমান খানের ‘টাইগার ৩’। ইতিমধ্যে বক্স অফিসে অগ্রিম বুকিংয়ে হইচই ফেলেছে এটি। সালমানের সিনেমাটি নিয়ে যখন গোটা দুনিয়ায় শোরগোল, ঠিক তখনই শোনা গেল তিন দেশে নিষিদ্ধ হয়েছে ‘টাইগার ৩’র প্রদর্শনী। ওমান, কুয়েত ও কাতার।

সিনেমার কয়েকটি দৃশ্য নিয়ে আাপত্তি তুলেছে দেশগুলো। তাদের দাবি, এই ধরনের দৃশ্য তাদের দেশের সংস্কৃতিকে আঘাত করবে। বিশেষ করে অ্যাকশন দৃশ্যে তোয়ালে পরে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ফাইট পছন্দ হয়নি তাদের। এছাড়া সিনেমায় যেভাবে হিংসা-বিদ্বেষ ছড়ানো হয়েছে, তা নিয়েও আপত্তি রয়েছে এই তিন দেশের। 

আরো পড়ুন : শামিকে বিয়ে করতে প্রস্তুত যে বলিউড অভিনেত্রী

উল্লেখ্য, অগ্রিম বুকিংয়ে ইতিমধ্যেই দাপট দেখাচ্ছে ‘টাইগার থ্রি’। ফার্স্ট ডে ফার্স্ট শো ইতিমধ্যে হিট। অগ্রিম টিকিট বিক্রি করে এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ১৩ কোটি রুপি। শুধু ভারতে নয়, দুবাইয়েও মধ্যরাত থেকে সিনেমাটি দেখাবার সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকেরা। ভারতেও প্রথম শো শুরু হবে সকাল ৬টা থেকে।

আগামী ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘টাইগার-৩’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি। এটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা নির্মাণ করেছেন মনীশ শর্মা।

সূএ: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই. কে. জে/ 

সালমান খান টাইগার ৩

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250