শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

দলীয় প্রতীক নিয়েই নির্বাচন করতে চান হিরো আলম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণ করবো। তবে এখন আর স্বতন্ত্রভাবে নয়, দলীয়ভাবে নির্বাচনে প্রার্থী হবো। তবে কোনো দল থেকে এবং বগুড়ার কোন আসন থেকে নির্বাচন করবো তা পরে জানানো হবে। 

হিরো আলম অভিনয়, প্রযোজনা ও গান গেয়ে ভাইরাল হওয়ার পাশাপাশি কয়েকটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন। বিশেষ করে ঢাকা-১৭ উপ-নির্বাচন করে সবার নজর কেড়েছেন হিরো আলম।

সেই নির্বাচনেও হিরো আলম আক্রমণের শিকার হয়েছেন। ফলে তিনি আর নির্বাচনে অংশ নেবেন না বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন। কিন্তু তিনি আবারও নির্বাচনের মাঠে নামার ঘোষণা দিলেন।

আজ (১৯ নভেম্বর) সকালে দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন বলে গণমাধ্যমকে হিরো আলম নিশ্চিত করেছেন। কোন আসন থেকে নির্বাচন করবেন? জবাবে হিরো আলম  বলেন, দুয়েকদিনের মধ্যে আমি যে কোনো একটা দলে যোগদান করব।

আরো পড়ুন: বলিউডে দীর্ঘদিন টিকে থাকার রহস্য ফাঁস করলেন কারিনা

সে দলের দলীয় প্রতীক নিয়ে বগুড়া দুটি আসনে নির্বাচনে অংশগ্রহণ করব। যে দলের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন সেই দলের নাম এখনই বলতে চাইছেন না হিরো আলম।

হিরো আলম আরও বলেন, ঢাকায় উপ-নির্বাচনে অংশগ্রহণের পর থেকে বেশকিছু রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের দলে যোগ দিতে বলেছে। কিন্তু আমি সময় নিয়ে কিছু দলের সঙ্গে বসেছি, কথা বলেছি। দুয়েকদিন পরেই সবাই জানতে পারবেন আমার নির্বাচনের প্রতীক ও দল সম্পর্কে।

এদিকে সম্প্রতি এ আর রহমানের বিখ্যাত ‘জয় হো’ গানে কণ্ঠ দিয়ে আলোচনায় আসেন হিরো আলম। 

এসি/ আই.কে.জে/



হিরো আলম দলীয় প্রতীক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250