শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’

দুবাইয়ে গিয়ে স্বপ্ন পূরণ করতে এ কি করলেন মিমি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৮ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

দুবাইয়ে বেড়াতে গিয়ে পূরণ করলেন বহুদিনের ইচ্ছে। সেখানে গিয়েই ঘটিয়ে ফেললেন একটি দুঃসাহসিক কাণ্ড।  মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ দিলেন মিমি। অর্থাৎ স্কাইডাইভিং করলেন।

মিমি যে বেশ কয়েকদিন ধরেই দুবাইয়ে আছেন, ছুটি কাটাচ্ছেন সেটা তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই বেশ বোঝা যাচ্ছে। সেখানে ছুটি কাটানোর একাধিক ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবার শেয়ার করলেন তাঁর স্বপ্নপূরণের ছবি। 

দুবাইয়ে বেড়াতে গিয়ে স্কাইডাইভ করলেন। এই অ্যাক্টিভিটির একাধিক ছবিও এদিন তিনি পোস্ট করলেন। সেখানে তাঁকে বিমান থেকে ঝাঁপ দিতে দেখা যাচ্ছে। মাঝ আকাশে বিভিন্ন অবস্থায় দেখা যায় তাঁকে।

আরো পড়ুন: পুরনো প্রেমের কাছেই ফিরে গেলেন সুস্মিতা!

এই ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন, 'বাকেট লিস্টে টিক দিচ্ছি। এবং অবশ্যই একটা বড় ধন্যবাদ আমার ট্রেনার ম্যাক্সকে এটা সম্ভব করার জন্য।'

মিমি চক্রবর্তী এই ছবিগুলো পোস্ট করার পর অনেকেই তাতে কমেন্ট করেছেন। অভিনেত্রী ঐন্দ্রিলা সেন লেখেন, 'কেমন লাগল?' এক ব্যক্তি লেখেন, 'আপনার সাহসকে কুর্নিশ জানাই। দারুণ ব্যাপার।' আরেকজন লেখেন, 'ওরে বাবা, দারুণ ব্যাপার। স্বপ্নপূরণ করার জন্য শুভেচ্ছা।'

পুজোর মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত রক্তবীজ। উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদারকে দেখা গিয়েছে। 

বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে এই ছবি। অন্যদিকে গত সপ্তাহে মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তীর প্রথম হিন্দি ছবি শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী। এটি আদতে পোস্ত ছবির হিন্দি রিমেক।

এসি/ আই.কে.জে/


মিমি স্বপ্নপূরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250