শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রর সবগুলো ঘাঁটিই ধ্বংস করেছে ইরান’ *** স্ত্রীকে ধর্ষণ শেখান স্বামীরা, সিএনএনের অনুসন্ধান *** ‘এলাকায় ওয়াজ-কীর্তন যেমন হবে, বাউল গানও হবে’ *** পাঁচ বছরের মধ্যে একুশের বইমেলায় বিক্রি সর্বনিম্ন ২০২৬ সালে *** ইরানে যুদ্ধের ময়দানে যোগ দিচ্ছে ১২ বছরের শিশুরা *** ইরান ও লেবাননে ঘরছাড়া ৪০ লাখ মানুষ *** ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক *** বিকেলে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী *** চুম্বনের দৃশ্যে স্ত্রীর ‘পিটুনি’, ছেলের ক্যানসারে যুদ্ধ—ইমরানের ঘটনাবহুল জীবন *** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা

দেশে প্রথম বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৬ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি চার্জ করতে দেশে প্রথমবারের মতো চার্জিং স্টেশন স্থাপন করেছে 'এখন চার্জ'। রাজধানীর তেজগাঁও বাণিজ্যিক (নাবিস্কো) এলাকায় 'অডি বাংলাদেশের' কার্যালয় প্রাঙ্গণে বুধবার স্টেশনটি স্থাপন করা হয়েছে। চার্জিং স্টেশন উদ্বোধন করেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান।

বর্তমানে দেশে ৩৪টির মতো বৈদ্যুতিক গাড়ি রেজিস্ট্রেশন করেছে। তবে এই সংখ্যা ক্রমেই বাড়বে বলে মনে করেন এই খাত সংশ্লিষ্টরা।

চার্জিং স্টেশন উদ্বোধনের সময় সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান বলেন, 'বিদেশে কয়েক কিলোমিটার পরপরই ফিলিং স্টেশনের পাশাপাশি বৈদ্যুতিক চার্জিং স্টেশনের দেখা মেলে। ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশেও জ্বালানি তেলচালিত কোনো পরিবহন থাকবে না। সরকার এই পরিকল্পনাতেই এগুচ্ছে। তার প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের চার্জিং পয়েন্ট সারা দেশের আনাচে কানাচে গড়ে উঠবে।

অডি গাড়ির আমদানিকারক প্রতিষ্ঠান 'প্রগ্রেস মটরস ইমপোর্ট লিমিটেডের' পরিচালক (অর্থ) মো. হাসিব উদ্দিন জানান, তারা ২০২৪ সালের মধ্যে সারা দেশে ১১টি চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা করেছেন। তিনি বলেন, 'এই স্টেশনে ২০-৩০ মিনিটে গাড়ির চার্জ ১০ শতাংশ থেকে ১০০ শতাংশ হবে যাবে। ১০০ শতাংশ চার্জে একটি গাড়ি চলবে প্রায় ৫০০ কিলোমিটার। বাংলাদেশ এ ধরনের ব্যাটারিচালিত গাড়ির জন্য আদর্শ জায়গা। কারণ, এখানে ৫০০ কিলোমিটারের রাস্তা খুব কমই আছে। একবার চার্জ দিয়েই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারব।'

আই.কে.জে/


দেশে প্রথম বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250