রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম

‘এলাকায় ওয়াজ-কীর্তন যেমন হবে, বাউল গানও হবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, তার এলাকায় ওয়াজ ও কীর্তনের পাশাপাশি বাউল গানও সমানভাবে চলবে এবং মাজার সংস্কৃতিতে বাধা মেনে নেওয়া হবে না।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিলে জানা যায়, আশুগঞ্জে গতকাল বৃহস্পতিবার রাতে এক ওরসে অংশ নিয়ে তিনি তিনি এ কথা বলেন।

ভিডিওতে রুমিন ফারহানা বলেন, 'আমি যতদিন এই এলাকার দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।'

তিনি বলেন, 'গত প্রায় ১৮ মাসে অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের বিভিন্ন স্থানে একের পর এক মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে এবং শিল্পীদের হেনস্তা করে কারাগারে পাঠানোর ঘটনাও ঘটেছে।'

'আমি জানি না, আর কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করেছেন কি না। তবে আমি প্রতিটি মাজার ভাঙার ঘটনার প্রতিবাদ করেছি,' বলেন এই স্বতন্ত্র সংসদ সদস্য।

তিনি আরও বলেন, 'ঈদুল ফিতরের পরদিনও সিলেটে একটি বাউল গানের আসরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব সবার।'

'যারা বাউল গান ও মাজারের সঙ্গে যুক্ত, তারা আমাদের সংস্কৃতিরই একটি অংশ,' যোগ করেন তিনি। ওরসের আয়োজন করে স্থানীয় আব্দুল কাদির শাহ পাঠাগার।

রুমিন ফারহানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250