বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

দেশে হামিদ কারজাই মার্কা সরকার গঠনের চেষ্টা হচ্ছে : সম্প্রচারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

দেশে হামিদ কারজাই মার্কা সরকার গঠনের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টি ‘আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে’ নামে একটি সমাবেশের আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, দেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। অনেকে ভোট বানচালের চক্রান্ত করছে। হামিদ কারজাই মার্কা সরকার গঠনের চেষ্টা হচ্ছে। কিন্তু সেই চেষ্টা সফল হবে না। বিএনপি-জামায়াত যতই চেষ্টা করুক নির্বাচন থামাতে পারবে না।

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে তথ্যমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ইসরায়েল ও বিশ্বের মানবতা লঙ্ঘনকারী অন্যান্য দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা না দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কেন?

দ্বাদশ সংসদ নির্বাচন যথাসময়ে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক অথবা না করুক নির্ধারিত সময়েই ভোট হবে।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, বিএনপি বলেছিল আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে আজান বন্ধ হয়ে যাবে। অথচ আওয়ামী লীগের আমলে দেশে ৫৬০টি মডেল মসজিদ তৈরি হয়েছে।

এসকে/

আওয়ামী লীগ ড. হাছান মাহমুদ মডেল মসজিদ বিএনপি-জামায়াত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250