বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ

দ্বিপাক্ষিক সহযোগিতায় ঢাকা-দিল্লির সন্তোষ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৫ পূর্বাহ্ন, ১২ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারত বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর বৃহস্পতিবার (১১ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এই  সন্তোষ প্রকাশ করা হয়।

তিনি বলেন, ‘উভয় পক্ষই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।’

বৈঠকে তারা কোভিড-পরবর্তী ও ইউক্রেন যুদ্ধের পটভূমিকায় উদ্ভূত পরিস্থিতির মধ্যে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতি নিয়ে আলোচনা করেন।

এছাড়া, শুক্র ও শনিবার (১২ ও ১৩ মে) ঢাকায় অনুষ্ঠেয় ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন এবং আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন নিয়েও তারা আলোচনা করেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, ভারত উন্নত ও স্বল্পোন্নত দেশের মানুষের স্বার্থকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

শেখ হাসিনা ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার শুভেচ্ছা পৌঁছে দিতে বলেন।

জয়শঙ্কর ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ অনেক বড়।’

আরো পড়ুন:ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

এ সময় প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল  হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন।

খবর: বাসস
এম/

সহযোগিতা ঢাকা দিল্লি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250