রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

নতুন ডিভাইসেই সরাসরি গুগলে লগইন করা যাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৫ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

ব্যবহারকারীদের দীর্ঘ দিনের একটি চাহিদা পূরণ করেছে গুগল। এখন থেকে গুগল অ্যাকাউন্ট চালু করতে দুই ধাপে যাচাই প্রক্রিয়া ব্যবহার করা যাবে।  অর্থাৎ নতুন ফোনে লগইন করতে গেলে অথেনটিকেটরের সেই নিজস্ব ধাপ অনুযায়ী না গেলেও হবে। তার মানে ব্যবহারকারীর ডিভাইস যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে তিনি নতুন ডিভাইসে লগইন করে তার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন। ক্লাউড সিঙ্ক্রোনাইজেশনটাও তুলনামূলক এর কাছাকাছি করা হয়েছে।

আরো পড়ুন: মোবাইল ফোন আরও কী কাজে লাগবে, জানালেন আবিষ্কারক কুপার

গুগলের মুখপাত্র ক্রিস্টিআন ব্রান্ড বলেন, ‘বছর ধরে আমরা ব্যবহারকারীদের কাছে থেকে বড় যে ফিডব্যাক পাচ্ছিলাম তা হলো— হারানো ডিভাইসে গুগলের অথেনটিকেটর ইনস্টল থাকা নিয়ে। যেহেতু অথেনটিকেটরের ওয়ান টাইম কোডগুলো ওই একটা ডিভাইসেই স্টোর করা থাকে, তাই সেই ডিভাইসটি হারিয়ে গেলে, তার জন্য অন্য পরিষেবা— যেগুলোতে দুই ধাপে যাচাইকরণ চালু আছে, সেগুলো চালু করা একরকম অসম্ভব হয়ে পরে।’ নতুন আপডেটে সেই সমস্যাটির সমাধান করা হয়েছে বলে জানান ব্র্যন্ড।

সংবাদ মাধ্যম ভার্জ জানায়, দুই ধাপে যাচাইয়ের ক্লাউড সিঙ্ক্রোনাইজেশন চালু করতে হলে ব্যবহারকারীকে অ্যান্ড্রয়েড বা আইওএসে অথেনটিকেটর অ্যাপকে নতুন সংস্করণের আপডেট করে নিতে হবে। গুগলের সাপোর্ট পেজে এই সম্পর্কে আরও বিস্তারিত বলা আছে। যদিও এসএমএস কোডের চেয়ে অথেনটিকেটর অ্যাপ বা এরকম অ্যাপ তুলনামূলক নিরাপদ বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।

এমএইচডি/ আই. কে. জে/

গুগল নতুন ডিভাইস লগইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250